বার কথা বলা যাক ক্যামেরার ওআইএস প্রযুক্তি নিয়ে। ওআইএস নিয়ে বিস্তারিত করে একটি আলাদা পোস্ট করে ফেলবো একসময়। এখন এর কিছু বেসিক বিষয় গুলো সম্পর্কে জানি। দেখুন অনেক সময় হয় কি, ফটো উঠানোর সময় আপনার হাত হয়তো সামান্য একটু কেপে যায় ফলে ছবি ঘোলা আসে। কিন্তু আপনার ক্যামেরায় যদি ওআইএস ফিচারটি থাকে তবে হাত কেপে গেলেও ভালো পিকচার উঠানো সম্ভব। তাছাড়াও এটি থাকার ফলে আপনি লো লাইট পারফর্মেন্সও ভালো দেখতে পাবেন।